আশেকে রাসূল খুবাইব বিন আদীর মিছিলে আমার এক দ্বীনী ভাই!
তুমি ভাগ্যবান ভাই আমার। তুমি বড়ই ভাগ্যবান। মানুষের জান যায় পদের জন্য। ক্ষমতার জন্য। নিজের দুনিয়াবী অধিকার আদায়ের জন্য।
তুমি কত নসীবওয়ালা। তোমার প্রাণ গিয়েছে তো উভয়জাহানের সর্দারের জন্য। সাকীয়ে কাওসারের জন্য। সুপারিশে কুবরার একমাত্র অধিপতির জন্য।
তোমার কবর, হাশর ইনশাআল্লাহ নিরাপদ। নিঃষ্কন্টক।
নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান শোভা পাবে তোমাকেই।
তোমার হাশর হোক সাদ বিন রবী, খুবাইব বিন আদীর সাথে।
হে মালিক! আমাদের মৃত্যুটাও দিও শহীদের। ঘরের নরম বিছানা নয়। নয় হাসপাতালের বেড। মালিক মৃত্যু দিও তোমার পথে। নবীজীর রাহে। রক্তাক্ত ছিন্নবিচ্ছিন্ন দেহে হাজির হতে চাই তোমার বারগাহে।
আমীন। ছুম্মা আমীন।
কপি-- Lutfur faraeji ভাই






0 comments:
Post a Comment