পঞ্চগড়ে নবীপ্রেমিক তৌহিদী জনতার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে

কথিত ‘আহমদিয়া মুসলিম জামাত’ তথা কাদিয়ানী সম্প্রদায়কে সরকারীভাবে অমুসলিম ঘোষণা ও পঞ্চগড়ে অনুষ্ঠিতব্য তাদের ৩ দিন ব্যাপী কথিত ইজতেমা বন্ধ ঘোষণার দাবিতে হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে ও আমীরে হেফাজতের আহ্বানে
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবদানকালে সংগঠনের মহাসচিব ও হাটহাজারী মাদরাসার সহযোগী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী  বলেন,খতমে নবুওয়াতের পক্ষে আন্দোলনকারী স্থানীয় তৌহিদী জনতার উপর গত রাত পুলিশ ও কাদিয়ানীদের দ্বিমুখী হামলার গঠনা ন্যাক্কারজনক ৷ আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ৷

সরকারের প্রতি দাবী জানিয়ে আল্লামা বাবুনগরী বলেন,তৌহিদী জনতার উপর হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষিতদের গ্রেফতার করতঃ কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এবং হতাহতদের সুচিৎসার ব্যবস্থা সহ আন্দোলনকারীদের হামলা -মামলা ও ভয় ভীতি প্রদর্শন বন্ধ করতে হবে ৷

মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সম্পর্কে আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন,কাদিয়ানী আগাগোড়া ইংরেজদের দালাল ৷ সে অজু ছাড়া নামাযের ইমামতি করতো ৷ সে বলতো, আমি নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লাম থেকেও উত্তম (নাউজুবিল্লাহ) ৷

মির্জা কাদিয়ানী নিজেকে বায়তুল্লাহ শরীফ বলে দাবী করতো ৷ কখনো বলতো যে, আমি হাজরে আসওয়াদ, আমি আয়না; আমার মধ্যে আল্লাহকে দেখা যায় ৷ সে আরো দাবী করতো যে, নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লাম থেকেও উত্তম ৷ কারণ নবী মুহাম্মাদ সা.এর মুজিযা ছিলো তিন হাজার আর আমার মুজিযা দশ লক্ষ ৷

ইংরেজদের দালাল কুখ্যাত কাদিয়ানী আরো বলতো যে,পবিত্র কুরআন শরীফের ভুল সংশোধনের জন্য আমি আবির্ভূত হয়েছি ৷
(নাউজুবিল্লাহ) ৷

আল্লামা জুনায়েদ বাবুনগরী আরো বলেন, হেফাজতে ইসলাম বাংলাদেশের তের দফায়ও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জোর দাবী ছিলো ৷ সরকারকে আমরা লিখিতকারে তা জমা দিয়েছি ৷

কাদীয়ানীরা বাংলাদেশকে "কাদিয়ানী রাষ্ট্র বানাতে চায় ৷ কাদিয়ানীরা শুধু ইসলামের  দুশমন নয় ওরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যও চরম হুমকি ৷ তাই অনতিবিলম্বে তাদের তথাকতিত ইজতেমা সহ বাংলাদেশে তাদের কার্যক্রম বন্ধ করতে হবে ৷ এবং জাতীয় সংসদে আইন পাশ করে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার জোর দাবী জানান হেফাজত মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী ৷

Share:

0 comments:

Post a Comment

Blog Archive

Definition List

Unordered List

Support