শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. কে নিয়ে মিথ্যা প্রতিবেদন প্রচারের জন্য ক্ষমা চাইলেন যমুনা টিভি


যমুনা টিভির পক্ষে সিইও ফাহিম আহমাদ,বিশেষ প্রতিনিধি মুহসিনুল হাকিম শাইখুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. কে নিয়ে মিথ্যা প্রতিবেদন প্রচারের জন্য ক্ষমা চাইলেন। তিনি শাইখুল হাদীস রহ. পরিবার, ছাত্র, ভক্তবৃন্দের প্রতি তাদের এ ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এধরনের ভুল করবেন না বলে আশ্বাস্থ করেন। যমুনা টিভি কর্তৃপক্ষ দেশের সকল উলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মানুষের নিটও ক্ষমা প্রার্থনা করেন। আজ যমুনা টিভির প্রতিনিধি দলটি শায়খুল হাদীস রহ. পরিবারের সাথে সাক্ষাৎ করেন। পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুল হক, মাওলানা মামুনুল হক, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা জালালুদ্দীন আহমাদ, মাওলানা আতাউল্লাহ আমীন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ফয়সাল, মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মাওলানা মোস্তাফিজ রাহমানী,সাংবাদিক মুফতি এনায়েতুল্লাহ প্রমুখ।

মাওলানা মাহফুজুল হক দেশবাসীকে উদ্দেশ্য করে বলেন- যেহেতু যমুনা টিভি কর্তৃপক্ষ তাদের ভুলের জন্য ক্ষমা চাইছেন, দু:খ প্রকাশ করেছেন তাই ইসলামের শিক্ষা অনুযায়ী আমরা তাদের ক্ষমা করে দিয়েছি এবং দেশবাসী, হযরতের ছাত্র ও বক্তদের ক্ষমা করে দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
কপি আল আমিন সংস্থা হাটহাজারী চট্টগ্রাম
Share:

0 comments:

Post a Comment

Definition List

Unordered List

Support